বগুড়া শাজাহানপুরে ১পিস ট্যাপেন্টাডলসহ
মমতাজ বেগম গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান,,,,
বগুড়ার শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকা উত্তর পাড়া গ্রামে নিজ দখলীয় বসতবাড়ী ১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ মমতাজ বেগম (২৬)।
গ্রেফতারকৃত আসামী হলো, মোছাঃ মমতাজ বেগম (২৬), স্বমী: মোঃ রায়হান ইসলাম, সাংঃ ভান্ডার পাইকা উত্তর পাড়া, থানাঃ শাজাহানপুর,
জেলাঃ বগুড়া।
আজ রবিবার (৯ আগস্ট) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া শাজাহানপুর উপজেলার ভান্ডার পাইকা উত্তরপাড়া গ্রাম থেকে ১ জন আসামীকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১পিসসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।