দুঃসময়ের সাহসী সহযোদ্ধা থেকে ডিএমপির গুরুত্বপূর্ণ দায়িত্বে—আকতার কে অভিনন্দন
ঢাকা: উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়িত হওয়ায় প্রিয় আকতার ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এ কে এম জাহিদ মনি, PMO Bangladesh–এর সঙ্গে যুক্ত।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, দুঃসময়ের কঠিন দিনগুলোতে আকতার ভাই জাতীয়তাবাদী আদর্শের মানুষের পাশে ছিলেন। নির্যাতিতদের আশ্রয় দেওয়া, বিপদগ্রস্তদের সহযোগিতা করা এবং সাহস ও মানবিকতার পরিচয় দেওয়ার মাধ্যমে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর ত্যাগ, সাহস ও বিশ্বস্ততা কখনো ভোলার নয়।
বার্তায় আরও বলা হয়, যোগ্যতা, ত্যাগ ও বিশ্বস্ততার মূল্যায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ কে এম জাহিদ মনি আশা প্রকাশ করে বলেন, আকতার ভাইয়ের সাফল্যের এই পথচলা আরও সুদূরপ্রসারী হবে এবং নতুন দায়িত্বে তিনি সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
অভিনন্দন, ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা—প্রিয় আকতার জন্য।