শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বে নতুন সমীকরণ, আলোচনায় সভাপতি পদে মোঃ আমানউল্লাহ আমান

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

তৃণমূলের সংগঠক থেকে কেন্দ্রের আলোচনায়—সভাপতি পদে মোঃ আমানউল্লাহ আমান

  • বিশেষ প্রতিবেদন
  • সম্পাদকঃ বাবুল মিয়া Bogura Vision 24

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানকে ঘিরে সংগঠনের সভাপতি পদ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষার্থীদের অধিকার ও তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ‘ছাত্রবান্ধব ইতিবাচক রাজনীতি’ প্রতিষ্ঠার ওপর জোর দেন আমানউল্লাহ আমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে একাধিক টিম গঠন ও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার উদ্যোগও নেন তিনি।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এই ছাত্রনেতা। ২০২৩ সালের ৪ নভেম্বর পল্টনে বিএনপির সমাবেশের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় রিমান্ডে ছিলেন বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ছাত্রদলের নেতা হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় থাকার কথা উল্লেখ করা হয়। আন্দোলনের সময় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়েও তিনি ভূমিকা রাখেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে মোঃ আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় ছাত্রদলের পরবর্তী সভাপতি পদে সম্ভাব্য আলোচিত মুখগুলোর একজন হিসেবে দেখছেন দলটির অনেক নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin