বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের উন্নয়নকাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাদশা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের সংযোগ সড়ক ও সাইট ডেভেলপমেন্টসহ প্রধান ফটক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে এ নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কলেজের প্রবেশপথ ও সংযোগ সড়কের উন্নয়নের পাশাপাশি সামগ্রিক পরিবেশ আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব হবে।
নির্মাণকাজটি বাস্তবায়নে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়।