সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

এআই সাইবার হামলা মোকাবিলায় বিশেষ মহড়ার উদ্যোগ জি৭-এর আন্তর্জাতিক ডেস্ক | বগুড়া ভিশন ২৪ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় বিশেষ মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি৭-এর অর্থনৈতিক নেতারা। আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদার এবং এ ধরনের হামলার বিরুদ্ধে প্রস্তুতি যাচাই করাই এ উদ্যোগের লক্ষ্য। শুক্রবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার ফাঁকে জি৭-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা সাংবাদিকদের এ তথ্য জানান। পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য এআই-চালিত সাইবার হামলার কাল্পনিক পরিস্থিতি তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। মহড়া থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে জরুরি পরিস্থিতি মোকাবিলার নির্দেশিকা সংশোধন করা হতে পারে। মহড়ার ধরন ও পরিস্থিতি অনুযায়ী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এতে যুক্ত করা হতে পারে বলে জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে, এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কায় আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়া এবং আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল আইএমএফ। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় আর্থিক খাতের নিরাপত্তা ও আন্তর্জাতিক সমন্বয় জোরদারে বিভিন্ন দেশ উদ্যোগ নিচ্ছে। সূত্র: রয়টার্স।

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬৩ Time View

এআই সাইবার হামলা মোকাবিলায় বিশেষ মহড়ার উদ্যোগ জি৭-এর

আন্তর্জাতিক ডেস্ক | বগুড়া ভিশন ২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় বিশেষ মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি৭-এর অর্থনৈতিক নেতারা। আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদার এবং এ ধরনের হামলার বিরুদ্ধে প্রস্তুতি যাচাই করাই এ উদ্যোগের লক্ষ্য।

শুক্রবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার ফাঁকে জি৭-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য এআই-চালিত সাইবার হামলার কাল্পনিক পরিস্থিতি তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। মহড়া থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে জরুরি পরিস্থিতি মোকাবিলার নির্দেশিকা সংশোধন করা হতে পারে।

মহড়ার ধরন ও পরিস্থিতি অনুযায়ী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এতে যুক্ত করা হতে পারে বলে জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কায় আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়া এবং আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল আইএমএফ।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় আর্থিক খাতের নিরাপত্তা ও আন্তর্জাতিক সমন্বয় জোরদারে বিভিন্ন দেশ উদ্যোগ নিচ্ছে।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin