ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা
আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা
বগুড়া প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ সমাজসেবা ও জনকল্যাণ ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হওয়ায় ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক জনাব তোছাদ্দেক হোসেন।
আতিকুল ইসলাম বিপ্লব সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা, জনকল্যাণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ সমাজসেবা ও জনকল্যাণ ক্যাটাগরিতে নির্বাচিত হন বলে জানানো হয়েছে।
ফুলেল সংবর্ধনা ও ভালোবাসা পেয়ে আতিকুল ইসলাম বিপ্লব সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কাজে তাঁদের ভালোবাসা, সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাঁর পথচলার অন্যতম শক্তি।
তিনি আরও বলেন, মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চান। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এবং তরুণদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভূমিকা রাখবেন।
মানুষের পাশে, মানবতার টানে—এই প্রত্যয়েই এগিয়ে যেতে চান আতিকুল ইসলাম বিপ্লব।