শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সিজিপিএ ৪.০০ প্রাপ্ত তাবাসসুমকে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বিসিএস প্রস্তুতির বই উপহার।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

ক্যাম্পাস প্রতিনিধি
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের মেধাবী বিসিএস পরিক্ষার্থী মাঝে বই বিতারণ করেন কলেজ ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  আতিকুল ইসলাম বিপ্লব ও বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী, সঞ্চালনায় কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক, সদস্য সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা বলেন আজ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে বিসিএস পরীক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। শিক্ষা জাতির মেরুদণ্ড—এ সত্যকে সামনে রেখে আমাদের সংগঠন সবসময় চেষ্টা করে এসেছে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে।
বিসিএস পরীক্ষা শুধু একটি চাকরির পরীক্ষা নয়; এটি জাতি গঠনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি। আজ যারা বই গ্রহণ করছেন, আপনারাই আগামী দিনের প্রশাসন, দেশের উন্নয়নযাত্রার চালিকাশক্তি। আপনাদের সৎ মনোভাব, মেধা ও কঠোর পরিশ্রমই পারে একটি আদর্শ রাষ্ট্র গঠনে বড় ভূমিকা রাখতে।
আমরা বিশ্বাস করি—যে দেশ শিক্ষিত, সে দেশ ততো উন্নত। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আজকের এই উদ্যোগ তারই ধারাবাহিকতার একটি অংশ।
সবশেষে বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ—নিয়মিত পড়াশোনা করুন, সময়কে মূল্য দিন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। দেশ আপনাদের কাছে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
আল্লাহ আমাদের সবার পথ সুগম করুন। এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin