বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার শয্যা পাশে যান। তার আগমনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়ার খোঁজখবর নিতে।