শহীদ হাদী স্মরণ
আ ম ম আরিফ বিল্লাহ
হাদী কারবালা পলাশী
যেন একি বিশের বাঁশী!!
উত্তরে আশাঙ্কা কাল বৈশাখীর
জেগে ওঠো প্রহরী মহাবীর
ক্রমশই জলীয় বাষ্প ঘনিভূত
জানিনা রাত আর কত! –
পাঞ্জেবী
রাত পোহাবার কত দেরি
পাঞ্জেরি!
এখনও হয়নি ভোর
এবার কাটো ঘোর
জেগে ওঠো হে শার্দুল
তোমার প্রতিক্ষায় দুল দুল।
জেগে ওঠো
ঐ আকাশের গোধূলি লগ্নে
ঐ পলাশীর আম্রকাননে
এজিদ ও মীর জাফরের শঠতা
হোসেনের গলায় সীমারের খঞ্জর
সিরাজের বুকে মীরনের ছুড়ি
এ যেন একই গাঁথা।
পলাশী থেকে পীলখানা
একি শকুনের আনাগোনা
গণ ভবনের রাক্ষুসী
বাজায় হিটলারের বাঁশী
হাজারো শহীদদের শোনীত স্রোতে
ভাসায়ে তরী করে উল্লাস
জনতার ঐক্যবদ্ধ উত্থানে
রাজপথ ছাত্র জনতার শ্লোগানে।
ভয়ে কাঁপে থরথর
সে বিষধর অজগর
অবশেষে বেলাশেষে
লাখো দোসরসহ পালালো নিজদেশে
এ যেন এক দুর্বিনীতের পরাভব কারাবাস
যার হস্ত জিহ্বা ও গ্রীবায় মানুষের রক্ত নির্যাস।
আজকে আবার সেই রাক্ষুসী
দিল্লী বসে বাজায় বীশের বাঁশী।
তাদের গুপ্ত ঘাতক তস্কর
পিচাশিনীর গড়া নির্মম লস্কর
চালালো গুলি হাদীর মাথায়
রক্তে ভিজে সে জমীনে লুটায়।
হাদী! শহীদ হাদী আমাদের অহংকার
হাদী অতন্দ্র প্রহরী আমার স্বাধীনতার।
আ ম ম আরিফ বিল্লাহ