সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

৫০০ টাকার বাজি ধরে ঠান্ডা পানিতে ১০০ ডুব, পাড়ে উঠেই মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

মাত্র ৫০০ টাকার বাজি ধরে খালের হিমশীতল পানিতে টানা ১০০ ডুব দিয়ে প্রাণ হারিয়েছেন বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মোল্লাবাড়ি নিবাসী আনসার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। হাড়কাঁপানো শীতে ভারী কাজ করায় তার শরীর বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা একশবার ডুব দেওয়ার চ্যালেঞ্জ বা বাজি ধরেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজি জেতার নেশায় বাবুল মোল্লা খালি গায়ে খালে নেমে পড়েন এবং নির্ধারিত ১০০টি ডুব সম্পন্ন করেন। এ সময় উপস্থিত জনতাকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন তিনি। চ্যালেঞ্জ শেষ করে সফলভাবে পাড়ে উঠে আসার পরপরই তিনি তীব্র অসুস্থতা বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে দ্রুত উদ্ধার করে স্বজনরা শরীর গরম করার জন্য কম্বল দিয়ে প্যাঁচিয়ে আগুনের তাপ ও তেল মালিশের ব্যবস্থা করেন। তবে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, কনকনে শীতে হঠাৎ শরীরের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন বা হার্ট অ্যাটাকের কারণে এই মৃত্যু হতে পারে।

রাজাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এখনো আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin