শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় সাতটি আসনের বিপরীতে ৩৭ জনের মনোনয়নপত্র উত্তোলন অ-

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

আগামী সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি এবং জামায়াত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

প্রধান দু’টি দলের প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করায় নির্বাচনের মাঠ সরব হয়ে উঠেছে। বগুড়া সদর আসনে বিএনপি’র প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এদিকে বগুড়ার বিএনপি নেতৃবৃন্দ বগুড়া-৬ আসনের জন্য তারেক রহমান এবং বগুড়া-৭ সংসদীয় আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছে।

এই দুই আসনের মধ্যে বগুড়া-৬ আসনে বগুড়া শহর জামায়াতের আমির মাওলানা আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মাওলানা গোলাম রব্বানী। বগুড়া-৬ আসনে এই দুই প্রার্থীর বাইরে আরও তিন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। অন্যদিকে বগুড়া-৭ আসনে বিএনপি-জামায়াতের বাইরে দুই প্রার্থী মনেনয়নপত্র উত্তোলন করেছেন।

বগুড়ার প্রতিটি সংসদীয় আসনে চারজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বগুড়া-১ সংসদীয় আসনে ছয়জন, বগুড়া-২ সংসদীয় আসনে ছয়জন, বগুড়া-৩ সংসদীয় আসনে চারজন, বগুড়া-৪ সংসদীয় আসনে চারজন, বগুড়া-৫ সংসদীয় আসনে সাতজন, বগুড়া-৬ সংসদীয় আসনে পাঁচজন এবং বগুড়া-৭ সংসদীয় আসনে চারজন তাদের মনোনয়নপত্র উত্তোল করেছেন। সব মিলিয়ে বগুড়ার ৭টি আসনের বিপরীতে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin