সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

চুয়াডাঙ্গায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বাবুল মিয়া
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ Time View
চুয়াডাঙ্গায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের শেষভাগে এসে কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রোববার (০৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত ৪ দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রোববার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর চারিদিকে কুয়াশার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল পর্যায়ের মানুষ।

ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সড়কে যান চলাচল ছিল ধীরগতির। বিশেষ করে দূরপাল্লার যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

এদিকে, জেলার ৪টি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, দিনে এবং রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূতি হচ্ছে। আগামীকালও তাপমাত্রা কিছুটা বাড়বে এবং মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রায় পারদ কমে আসার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin