শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের এক জেলা

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ Time View
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের এক জেলা
রাজশাহীর নওগাঁ জেলার বদলগাছীতে দেশের চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এতে করে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে তাপমাত্রার ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ মোট ৩২ জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে আজ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য তাপমাত্রা পার্থক্য দেখা যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, গত তিন দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা নেমে আসে ৭.০ ডিগ্রিতে এবং বুধবার নওগাঁয় রেকর্ড হয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় কুয়াশার পরিমাণ তুলনামূলক কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আবহাওয়াবিদরা জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, চলতি জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin