শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

সরকারি আজিজুল হক কলেজে বেগম খালেদা জিয়ার স্মরণে ছাত্রদলের শোক বই উন্মোচন

বাবুল মিয়া
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ Time View

হেডিং: সরকারি আজিজুল হক কলেজে বেগম খালেদা জিয়ার স্মরণে ছাত্রদলের শোক বই উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শোক বই উন্মোচন করেছে কলেজ শাখা ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শোক বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

​সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার এবং কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম বলেন, “দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ব্যক্তিত্ব। তার সংগ্রামী জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়।” অনুষ্ঠানে বক্তারা তাকে গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত করে বলেন, এই শোক বই কেবল একটি স্মারক নয়, বরং তার আদর্শকে ধারণ করার একটি মাধ্যম। অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin