শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

অসুস্থ খোরশেদ আলমের পাশে জনি ইসলাম: অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে খোঁজ নিলেন চেয়ারম্যান প্রার্থী

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৯ Time View

অসুস্থ খোরশেদ আলমের পাশে জনি ইসলাম: অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে খোঁজ নিলেন চেয়ারম্যান প্রার্থী

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী গ্রামে অসুস্থ মো. খোরশেদ আলমের পাশে দাঁড়িয়েছেন গাবতলী উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জনি ইসলাম।
​দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী মো. খোরশেদ আলম (গ্রাম: জাগুলী দক্ষিণপাড়া, পিতা: মো. হেলাল)। তাঁর অসুস্থতার খবর পেয়ে গতকাল জনি ইসলাম সরাসরি তাঁর বাড়িতে ছুটে যান। তিনি খোরশেদ আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি অসুস্থ খোরশেদ আলমের চিকিৎসায় ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
​আর্থিক সহায়তা প্রদানের সময় মো. জনি ইসলাম বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই পরম ধর্ম। খোরশেদ আলমের অসুস্থতার কথা শুনে স্থির থাকতে পারিনি। যতটুকু সম্ভব তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং ইউনিয়নবাসীর সুখে-দুঃখে তাদের সহযাত্রী হতে চাই।”
​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খোরশেদ আলমের পরিবারের সদস্যরা জনি ইসলামের এই মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin