নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ০৫ নং মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় সরব রয়েছেন জনবান্ধব ব্যক্তিত্ব
মোশারফ হোসেন।
সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক বগুড়া জেলা ছাএদল।
ইতিমধ্যেই তার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ইউনিয়নজুড়ে ছড়িয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি তাদের আস্থা অর্জন করেছেন। তরুণ এই নেতা ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচনী প্রস্তুতি বিষয়ে মোশারফ হোসেন বলেন, “আমি মাঝিহট্ট ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করার পাশাপাশি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গঠনই আমার মূল লক্ষ্য। আমি জনগণের সেবা করার সুযোগ চাই।”
মাঝিহট্ট ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, মোশারফ হোসেন অত্যন্ত বিনয়ী এবং পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তারুণ্যের প্রতীক হিসেবে এলাকার ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হলে ইউনিয়নের দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান হবে বলে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করছেন।