শোক বার্তা:
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ: সভাপতি, বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মজিবর রহমান মজনু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মন্জুরুল আলম মোহন।
নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সকলকে এই শোক কাটিয়ে উঠতে ধৈর্য্য ধারণের অনুরোধ জানান।
বার্তা প্রেরক: বগুড়া জেলা আওয়ামী লীগ।