কাঁনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রেজাউল করিম বাদশা
বগুড়া | ৫ জুলাই ২০২৬
বগুড়া সদর উপজেলার কাঁনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এই প্রকল্পটি বিদ্যালয়ের অবকাঠামোগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ রোববার বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের উদ্বোধন করেন এমপি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির প্রকৌশলী, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে।