শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সেন্ট্রাল মসজিদ কমিটির দোয়া মাহফিল

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ Time View

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সেন্ট্রাল মসজিদ কমিটির দোয়া মাহফি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় সেন্ট্রাল মসজিদ কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদ সদস্য একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, মসজিদ কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, আলহাজ্ব মুনসুর আলম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মকসুদ আহমেদ চৌধুরী, সদস্য এম আর ইসলাম স্বাধীন, শহীদ উন নবী সালাম, মাহমুদ শরীফ মিঠু, আলহাজ্ব মুকুল হোসেন, আতিকুর রহমান বাদল, জাহিদুল রহমান রিপু, আমিনুল হক দেওয়ান সজল, শেখ তাহাউদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, শাহাদত হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ,
দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন। দোয়া মাহফিল শেষে প্রায় ১০হাজার মুসল্লীর জন্য দুপুরে সাদা ভাত ও আলু ঘাটির ব্যবস্থা করেন মসজিদ কমিটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin