গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (নতুন)-এর সহধর্মিণীর চিকিৎসার খোঁজ নিলেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন ২০২৬
গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (নতুন)-এর সহধর্মিণী ও গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাভলী ইয়াসমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ ১৮ জুন ২০২৬, বুধবার রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে চিকিৎসাধীন লাভলী ইয়াসমিনকে দেখতে যান মন্ত্রী। এ সময় তিনি তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতির খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী শিক্ষিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁকে মানসিকভাবে সাহস জোগানোর পাশাপাশি সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি লাভলী ইয়াসমিনের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পরম করুণাময়ের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও পরিবারের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সবার কাছে লাভলী ইয়াসমিনের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ তাআলা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন।