গাবতলীতে ঝড়ে নিহত আমেনা বেগমের মৃত্যুতে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির গভীর শোক
গাবতলী প্রতিনিধি (বগুড়া)
বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা দীঘাপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আমেনা বেগমের (৪২) আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-জয়পুরহাট (সংরক্ষিত নারী আসন) এর মাননীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এক শোকবার্তায় সংসদ সদস্য বলেন, “জয়ভোগা দীঘাপাড়া গ্রামের বাসিন্দা আমেনা বেগমের এই অকাল ও আকস্মিক মৃত্যুর সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। ঝড়ের কবলে পড়ে এভাবে একটি প্রাণের ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।”
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় খোঁজখবর রাখা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার সকালে গাবতলী উপজেলায় তীব্র কালবৈশাখী ঝড় শুরু হলে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই আমেনা বেগম মৃত্যুবরণ করেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।