শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলীতে হোসেনপুর টায়েরপাড়া ছাত্রসমাজের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক, গাবতলী: বগুড়ার গাবতলীর হোসেনপুর টায়েরপাড়া ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​গত ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাবতলীর কৃতি সন্তান, বগুড়া জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম. আর. হাসান পলাশ। তাঁর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মো. মোস্তাফিজার রহমান মোস্তা

​পুরস্কার বিতরণীকালে মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। হোসেনপুর টায়েরপাড়া ছাত্রসমাজের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

​অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি শেষ হয় এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin