নিজস্ব প্রতিবেদক, গাবতলী:
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টন গাবতলী উপজেলার পাঁচমাইল থেকে সোনারায় পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা।
নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে প্রকল্পের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন:
উদ্বোধনকালে এমপি মোর্শেদ মিল্টন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই রাস্তাটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পর্যায়ক্রমে গাবতলীর প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও নির্মাণ করা হবে।