গাবতলীর কৃতি সন্তান ডাঃ নাজমুল হকের নতুন দায়িত্বে পদায়ন
বগুড়ার গাবতলী উপজেলার কৃতি সন্তান ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক ডাঃ মোঃ নাজমুল হক স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীর উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নে গাবতলীসহ বগুড়াবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্বে তাঁর কর্মদক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
ডাঃ মোঃ নাজমুল হকের নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️