শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

​গাবতলীর ক্ষিদ্রপেরীর গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল ও জনসংযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

নিজস্ব প্রতিবেদক, গাবতলী | ১৮ই জানুয়ারি, ২০২৬

​বগুড়ার গাবতলী পৌরসভার ৮নং ওয়ার্ডের ক্ষিদ্রপেরীর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাউফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম

​কর্মসূচি চলাকালীন নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জনপ্রিয় নেতা ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন।

বক্তব্যে সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মোর্শেদ মিল্টনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।”

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে এক বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং তারেক রহমানসহ দলের সকল স্তরের নেতাকর্মীদের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin