শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

​গাবতলীর জাগুলী পশ্চিমপাড়া জামে মসজিদে ৩টি এসি প্রদান করলেন যুবদল নেতা বিপ্লব মিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ Time View

নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া) | ১৮ই জানুয়ারি, ২০২৬

​বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী পশ্চিমপাড়া জামে মসজিদে মুসল্লিদের আরামদায়ক ইবাদত নিশ্চিত করতে ৩টি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করা হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবদল নেতা মোঃ বিপ্লব মিয়া নিজস্ব অর্থায়নে এই এসিগুলো হস্তান্তর করেন।

​এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিগণ।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, তীব্র গরম ও জনাকীর্ণ পরিবেশে মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট হতো। মসজিদ কমিটির তরুণ এই নেতার এমন মহতী উদ্যোগে এখন থেকে মুসল্লিগণ শান্তিপূর্ণভাবে এবং স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। বিপ্লব মিয়ার এই দানশীলতার প্রশংসা করে তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিষয়ে মোঃ বিপ্লব মিয়া বলেন, “আল্লাহর ঘরের খিদমত করতে পারা ভাগ্যের ব্যাপার। সামাজিক দায়বদ্ধতা এবং মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করেই আমি ক্ষুদ্র এই উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আমি সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।”

​শেষে মসজিদের উন্নয়ন ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin