শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

ঢাকায় নতুন ৫০টি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল: কঠোর অবস্থানে সরকার

বাবুল মিয়া
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৯ Time View

রাজধানী ঢাকার যানজট কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে আরও ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (ট্রাফিক বাতি) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত সড়ক থেকে অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশদূষণবিষয়ক এক বৈঠকে সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ রোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। ইটভাটাজনিত বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীতে অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন এবং এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। পরে চলতি বছরের ৭ মে থেকে ঢাকার ৩০টি মোড়ে এআই-ভিত্তিক পিটিজেড ক্যামেরা স্থাপন করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব ক্যামেরার মাধ্যমে উল্টো পথে চলাচল, সিগন্যাল অমান্য, অবৈধ পার্কিং, স্টপ লাইন লঙ্ঘন, ফুটপাতে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের নামে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin