তারেক রহমানের আহ্বানে গাবতলীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ১০ জুলাই, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘একটি চাইল্ড, একটি ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বগুড়ায় মাঠে নেমেছে ছাত্রদল। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১০ জুলাই) বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের দিকনির্দেশনায় গাবতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী মদীনাতুল উলুম ওসমানিয়া ক্বওমী মাদরাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতি।
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান লতিফ ও রাকিবুল হাসান রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সৈকত আলী সাদ্দাম এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম সম্রাট।
এছাড়া কর্মসূচিতে রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেদুল ইসলাম রাসেদ, নাড়ুয়ামালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল হাবীব সিমান্ত, দক্ষিণপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু মিয়া, নেপালতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব বুলবুল মিয়া, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শুভ আহমেদ এবং সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ সালামসহ স্থানীয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।