বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনী আসন বগুড়া–৬ এ পরিবেশবান্ধব বন কাগজে তৈরি লিফলেট দিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম বাদশা।
এছাড়া সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচনী সমন্বয়ক টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাহমুদ ইসলাম কাজল বলেন, পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় রেখে বন কাগজে লিফলেট মুদ্রণ করে এই প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে দলীয় বার্তা পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ততা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।