শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই আন্দোলন করেছি : রাশেদ খান ডেস্ক রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ Time View

জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান।

বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি।’

তিনি বলেন, ‘তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন।’

এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।’

রাশেদ খান আরো বলেন, ‘সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।’

ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির সব নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।’ এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin