নবসৃষ্ট বগুড়া মহানগর বিএনপির নেতৃবৃন্দের জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল
বাবুল মিয়া
-
Update Time :
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
-
৯৪
Time View
- নবসৃষ্ট বগুড়া মহানগর বিএনপির নেতৃবৃন্দের জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা বিএনপির আওতাধীন নবসৃষ্ট বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার (১১ জুন ২০২৬) আয়োজিত এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ মহানগর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মুহিত তালুকদার।
বগুড়া মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন মহানগর সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী।
দোয়া মাহফিল শেষে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য নিশ্চিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
Please Share This Post in Your Social Media
More News Of This Category