পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় রওয়ানা হলেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া-এর সুযোগ্য মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার পথে রওয়ানা হয়েছেন।
তার যাত্রা উপলক্ষে একাডেমীর সহকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক বিদায় জানান। বিদায় বেলায় ড. আব্দুল মজিদ প্রামানিক নিজের এবং তার পরিবারের সুস্থতা ও সুন্দরভাবে হজ্ব পালনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। তিনি যেন যথাযথভাবে হজ্বের সকল আমল সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে পারেন, সেজন্য তিনি সকলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেন।
একাডেমীর কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ তার এই পবিত্র সফরের সফলতা কামনা করেছেন। সকলের দোয়া— মহান আল্লাহপাক তার এই পবিত্র হজ্ব কবুল ও মঞ্জুর করুন। আমিন।