নিজস্ব প্রতিবেদক
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রনেতা আতিকুল ইসলাম বিপ্লব। সুদূর প্রবাসে থাকা দেশপ্রেমিক ভাইদের আর্থিক সহযোগিতায় পক্ষাঘাতগ্রস্ত/অসুস্থ শিহাবের অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিহাবের পরিবারের হাতে উন্নত মানের ঈদ সামগ্রীসহ মাসব্যাপী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় আতিকুল ইসলাম বিপ্লব বলেন, “অসুস্থ শিহাবের পরিবারটি বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। আমাদের প্রবাসী ভাইদের পাঠানো আমানত আমি শুধু তাদের হাতে পৌঁছে দিয়েছি। রাজনীতি মানেই মানুষের সেবা করা। আমরা চাই এই বিপদের দিনে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যেন এভাবে অসহায়দের পাশে এসে দাঁড়ায়।”
বিশেষ কৃতজ্ঞতা: যে সকল প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমে ও অর্থায়নে এই মানবিক কাজটি সম্পন্ন হয়েছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও দোয়া জ্ঞাপন করা হয়।