শিরোনাম:
কালীতলা বাজারে ব্যবসায়ীদের মিলনমেলা, বনভোজনের সঙ্গে দোয়া ও সাংস্কৃতিক আয়োজন
বগুড়ার কালীতলা বাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কালীতলা দোকান মালিক ও ব্যবসায়িক সমিতি’র বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে দিনভর আনন্দ-উৎসবে মেতে ওঠেন বাজারের ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে ছিল প্রীতিভোজ, পারস্পরিক আড্ডা ও র্যাফেল ড্র। পাশাপাশি হালকা সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন সমিতির নেতৃবৃন্দ।
এ সময় মরহুম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সম্পর্কে সমিতির সভাপতি মোঃ সালাম মোল্লা বলেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আনন্দঘন এই মিলনমেলার পর্দা নামে, যা ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।
শিহাবুল্লাহ মারুফ, বগু