শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের নবীণ বরণ অনুষ্ঠিত

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৩৭ Time View

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের নবীণ বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগ অনার্স ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১১ জুন রোজ বৃহস্পতিবার (সেশন: ২০২৫-২০২৬ খ্রি.) জন্য একটি ওরিয়েন্টেশন ও নবীণ বরণ অনুষ্ঠানএক আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বিশিষ্ট একাডেমিক লেখক ও গবেষক জনাব মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো; শামসুল আলম, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব টিপু সুলতান, এখন টিভির ব্যুরো চীফ জনাব মাজেদুর রহমান, অত্র বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহফুজা খাতুন, জনাব তানজিলা ইসলাম, ছাত্রদলের সভাপতি জনাব মো: হাবিবুর রশীদ সন্ধানসহ ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ। সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি জনাব মো: শহিদুল ইসলাম বলেন ‘আজকের নবীন শিক্ষার্থীরাই আগামীতে দেশ গড়ার কারিগড় হিসেবে গড়ে উঠবে। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন ‘ তোমরা নীতি ও নৈতিকতা এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করবে; নিয়মিত ক্লাস করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে- শিক্ষকগণ এবং গুরুজনদের আদেশ উপদেশ মেনে পথ চলবে। তাহলে তোমরাই সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ’। তিনি আরো বলেন, তোমরা চাইলে তোমাদের শিক্ষার উন্নয়নে এবং ক্যারিয়ার গঠনে সকল শিক্ষকই তোমাদের সহযোগিতা করবে। তোমাদের সাফল্য নির্ভর করবে তোমাদের চাওয়া; তোমাদের প্রচেষ্টা ও তোমাদের সঠিক সিদ্ধান্তের উপর’। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো: মাহফুজুল ইসলাম তার বক্তব্যে বলনে, সমাজকর্মের শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যেমন প্রতিষ্ঠা করতে পারে, তেমনি সমাজ বিনির্মানেও অবদান রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে উপস্থিত ‘এখন টিভি’র ব্যুরো প্রধান জনাব মাজেদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের প্রথম কাজ হলো জ্ঞান অর্জন ও ন্যায়নিষ্ঠতার অনুশীলন। বর্তমান সমাজে বিদ্যমান বহুবিধ সমস্যা মোকাবেলা করে সঠিক পথে চলতে হবে; অন্যায়, অবিচার ও সামাজিক অনাচার থেকে মুক্ত থাকতে হবে এবং সততার চর্চা করে সামনে এগিয়ে যেতে হবে। মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। তাহলে আজকের শিক্ষার্থীরাই হবে ভবিষ্যতের শ্রেষ্ট নাগরিক। অনুষ্ঠানে উপস্থিত হাবিবুর সন্ধান বলেন শিক্ষার্থীরা দেশ ও জাতির সম্পদ। এই সম্পদকে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তুলতে এবং তাদের সমস্যার সমাধানে সব সময় আমরা তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করনে সমাজকর্ম বিভাগের অতিথি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুল বারীসহ অন্যান্য শিক্ষক ও সম্মানিত অতিথিবৃন্দ। সবশেষ বিভাগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin