সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, মা হাসপাতালে

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৮ Time View

বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, মা হাসপাতালে
​শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার ৪ বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত আনিসুর রহমানের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী পর্যটন মোটেলের বিপরীতে মহাসড়কের ঢাকাগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন—পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আনিসুর রহমান (৩৫) এবং তার শিশুকন্যা আয়েশা (৪)। নিহত আনিসুর রহমান গাইবান্ধার মহিমাগঞ্জ ও রংপুরে ব্র্যাক (BRAC) এনজিও-র ‘সিও’ (CO) হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মোছাঃ পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে আনিসুর রহমান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বনানী নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী লেনের অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।
​শেরপুর হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। একই সাথে মহাসড়কে ঈদ ও সাধারণ যাতায়াতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin