বগুড়া সফরে এসে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।