শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় সাগর হত্যা মামলার পলাতক আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩৭ Time View

বগুড়ায় সাগর হত্যা মামলার পলাতক আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের যৌথ অভিযানে বগুড়া সদর থানার আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারভুক্ত ১০ নম্বর পলাতক আসামি মো. জাহিদ মন্ডলকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ জুলাই রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করা হয়।

মামলার পর থেকে জাহিদ মন্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান ঝিনাইদহ সদর উপজেলার জোহান পার্ক এলাকায় শনাক্ত করে র‌্যাব। পরে ২০ আগস্ট রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মো. জিলহাজ মন্ডলের ছেলে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin