বগুড়ায় ৬০ গ্রাম গাঁ / জাসহ ৫ জন গ্রে / ফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা
বগুড়া শহরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁ / জাসহ পাঁচজনকে গ্রে / ফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গ্রে / ফতার ব্যক্তিরা হলেন— ঠান্ডা মিয়া (৫০), শামীম হোসেন (৫৬), সনি আহম্মেদ (২১), ডন কুমার ঘোষ (৩৮) এবং শিমুল শেখ (৪৫)।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৬০ গ্রাম গাঁ / জা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ঠান্ডা মিয়া, শামীম হোসেন ও সনি আহম্মেদকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ডন কুমার ঘোষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং শিমুল শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া