শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৯ Time View

বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটেছে।

কাহলু উপজেলার শিকড় নারহট্ট গ্রামে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনিয়া খাতুন (৩০) ও তার মেয়ে মেহা মনি (১০)। সোনিয়া খাতুন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সোনিয়া খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কারণে তার দুটি সংসার ভেঙে যায়। এরপর তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার সকালে বাড়ির উঠানে সোনিয়ার মা ও ভাবি রান্না করছিলেন। এ সময় হঠাৎ সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার দগ্ধ মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সে মারা যায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পেয়েছেন। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin