শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ার গাবতলীতে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৬ Time View

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা.জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার বগুড়ার গাবতলী সোনারায় জামিরবাড়িয়া স্থানীয় হাইস্কুল মাঠে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
খেলায় অংশ নেন আরাফাত রহমান মহিলা ফুটবল একাদশ পঞ্চগড় বনাম রক্সী ফুটবল একাডেমি গাবতলী। খেলায় গোলশূন্য সমতা হলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হন রক্সি ফুটবল একাডেমি গাবতলী।
সোনারায় ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান মোঃ রাজা মন্ডল এর সভাপতিত্বে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম (বিপ্লব) ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বিরের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মন্ডল, বিএনপির নেতা আব্দুল মোত্তালেব মতো। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জহুরুল হক, বিএনপি নেতা মোমিনুল হাসান দিপু, উপজেলা যুবদল নেতা শিপন মিয়া, সোনারায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহ সুলতান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সানজিদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রক্সি আহম্মেদ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব হাসান ও সদস্য সচিব শফিক আহম্মেদ। জেলা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, ডিউ তালুকদার, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম সম্রাট, যোগাযোগ বিষয়ক সম্পাদক আহসান হাবিব লিখন, সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক দুলাল করিম, ছাত্রদল নেতা মেহেদী হাসান পেস্তা, জামির বাড়িয়া হাট জনকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জামির বাড়িয়া একতা সংঘের সভাপতি মোমিনুল হাসান মমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin