নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া):
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী গ্রাম ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিন বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার হামিদুর রহমান কাজল। কমিটিতে মোঃ সামছুজ্জোহা তালুকদার শামীম-কে সভাপতি এবং মোঃ বিপ্লব মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও কমিটিতে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম খান ও মোঃ শাহজাদা খান। গ্রামের মুরব্বি ও তরুণ প্রজন্মের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী তিন বছর ঈদগাহ মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মাঠের আধুনিকায়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।