নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া):
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় একই পরিবারের চারজন সদস্য সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিহট্ট ইউনিয়নের ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ইসলামের রীতিনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন। সেই অনুপ্রেরণা থেকেই তারা সম্মিলিতভাবে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এরপর স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালিমা পড়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন।
ইসলাম ধর্ম গ্রহণের পর পরিবারের সদস্যরা নিজেদের জন্য নতুন নাম নির্বাচন করেছেন। তারা জানান:
মাঝিহট্ট ইউনিয়নের এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও মুসলিম ধর্মপ্রাণ মানুষ তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং নতুন মুসলিমদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।