বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেন ব্যারিস্টার জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের আইন পেশায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। নিজের এই অর্জনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাফল্যের কথা জানিয়ে ব্যারিস্টার জাইমা রহমান লেখেন, “Alhamdulillah”। তিনি তার এই সফলতাকে একটি ছোট ব্যক্তিগত অর্জন হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার জাইমা রহমান ইতোমধ্যেই আইন বিষয়ে তার উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছেন। তবে বাংলাদেশে আইন পেশায় স্থায়ীভাবে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একটি আবশ্যিক ও গুরুত্বপূর্ণ ধাপ। সেই ধারাবাহিকতায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তিনি আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়ায় নিজেকে আরেক ধাপ এগিয়ে নিলেন।
তার এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন