শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ ১০ বছর বয়সী আব্দুর রহমান

বাবুল মিয়া
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

১০ বছরের শিশু আব্দুর রহমান। বিস্ময়কর সাফল্য দেখিয়ে মাত্র ৫০ দিনে হয়েছেন কুরআনের হাফেজ। আব্দুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের সাজু বেপারির ছেলে ও সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র ৫০ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে।

এ উপলক্ষে রবিবার মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী। তিনি ওই ছাত্রকে পাগড়ি প্রদান করেন।

এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাড. এটিএম জিল্লুর হক।

আব্দুর রহমানের বাবা সাজু বেপারী জানান, তার ছেলে অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর রহমত।

উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইখূল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন, আনোয়ার শেখ, আল রিয়াদ, আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin