মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এইচ. এম. মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সালেহ নয়ন, সাংগঠনিক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপি ও সভাপতি, সাবগ্রাম ইউনিয়ন বিএনপি।