বগুড়া প্রতিনিধি:
মানবসেবা ও জনকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় আতিকুল ইসলাম বিপ্লবকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বগুড়া জেলা ছাত্রদল।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা পদক গ্রহণ করায় আতিকুল ইসলাম বিপ্লবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান এবং সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
এ সময় আতিকুল ইসলাম বিপ্লব বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের স্নেহ, ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাকে নিজের পথচলার অন্যতম প্রেরণা হিসেবে উল্লেখ করেন তিনি।
আতিকুল ইসলাম বিপ্লব বলেন, মানুষের ভালোবাসা অর্জন, বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই রাজনীতির প্রকৃত সৌন্দর্য। মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এ ধরনের ভালোবাসা ও অনুপ্রেরণা তাঁকে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করে।
তিনি আরও বলেন, সবার দোয়া, ভালোবাসা ও দিকনির্দেশনা নিয়ে আগামীতেও মানবিকতা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি বিশ্বাস করেন, মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই রাজনীতি তার প্রকৃত সার্থকতা খুঁজে পায়।
আতিকুল ইসলাম বিপ্লবের প্রত্যাশা, মানবিকতা ও জনসেবার এই পথচলা অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করাই হবে আগামীর অঙ্গীকার।