শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহার

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২০৯ Time View

মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগি: পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

ঈদকে সামনে রেখে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় শিশুদের হাতে ঈদের নতুন পাঞ্জাবি তুলে দেন সংগঠনটির জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. রেজাউল সরকার রেজা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়ার এমডি ও মডেল অভিনেতা মো. জিহাদ আহামেদ হিরো, সাংবাদিক মো. নজরুল ইসলাম দয়া সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ। তারা সবাই এই মানবিক উদ্যোগে অংশ নিয়ে শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন।

অনুষ্ঠানের সার্বিক উদ্যোগ নেন সংগঠনটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. রাসেল শেখ।

এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবিক এমন কার্যক্রমই পারে সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin