শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া

বাবুল মিয়া
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ Time View

রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
মানবতার টানে আবারও রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী মো. রিফাত মিয়া। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বগুড়ার গাবতলী উপজেলায় এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য স্বেচ্ছায় (B+) রক্তদান করেন তিনি।
মো. রিফাত মিয়া ইছামতি সামাজিক সেবা সংস্থা, আটাপাড়া বাজার, সোনারায়, গাবতলী, বগুড়াএর একজন সদস্য। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রক্তদানের পর মো. রিফাত মিয়া বলেন, “এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সামর্থ্য থাকলে প্রত্যেকেরই মানবিক দায়িত্ববোধ থেকে রক্তদানে এগিয়ে আসা উচিত।”
তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ও সামাজিক সংগঠনের সদস্যরা। তারা বলেন, সমাজের বিত্তবান ও সুস্থ-সক্ষম মানুষরা এভাবে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কাজে এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসার পথ অনেকটাই সহজ হবে।
মানবিকতার এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র—রক্তের বন্ধনে বেঁচে থাকুক প্রাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin