সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক
পাঠকদের জন্য তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো
সম্মানিত বগুড়াবাসী,
আসসালামু আলাইকুম, আজ ১৬ নভেম্বর,২০২৫ জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। যুগ্মসচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে যোগদান করতে যাচ্ছি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর,২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমার এ সংক্ষিপ্ত কর্মকালে আন্তরিকভাবেই চেষ্টা করেছি সব ক্ষেত্রে আপনাদের ভালো রাখতে। সাত মাথাকে নতুনরূপে সাজাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠিয়েছি। গৃহীত পদক্ষেপসমূহের দৃশ্যমান অগ্রগতি হয়ত খুব শীঘ্রই দেখতে পাবেন। ইনশাল্লাহ। এ জেলার ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহায়তা পেয়েছি। এ জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল অবিস্মরণীয়। তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সহযোগিতা ও সমন্বয় ছিল অসাধারণ। সকল দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফুল ফল এ দেশের প্রকৃতিকে সাজিয়ে তোলে,কোকিল বসন্তের ঘোষণা দেয়। তেমনি স্বাভাবিক নিয়মে ২০ মার্চ ২০২৫ যুগ্মসচিব হিসেবে পদোন্নতির মাধ্যমে আমার দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে। বগুড়া হতে অর্জিত অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী কাজে সহায় হবে আর ফেলে যাওয়া স্মৃতিগুলো হৃদয়ে স্পন্দিত হবে। ১৪ মাসে আমার পরিবারের অনেক ত্যাগ স্বীকার আছে। তাদের জন্য দোয়া প্রার্থী। আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ এবং নিরাপদ রাখেন।

ধন্যবাদান্তে
হোসনা আফরোজা
বিদায়ী জেলা প্রশাসক,
বগুড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin